আওয়ামী লীগরাজনীতি
‘অনুপ্রবেশকারীরা যেন জাতীয় কমিটিতে জায়গা না পায়’

বুলবুল আহমেদ : স্বাধীনতাবিরোধী ও অণুপ্রবেশকারীরা যেন আগামী তৃনমূল থেকে জাতীয় কোন কমিটিতে জায়গা না পায় সেদিকে লক্ষ রাখতে দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।
এ সময় তিনি বলেন, যারা আওয়ামী লীগের উন্নয়ন অর্জন ম্লান করতে চাই তারা যত বড় প্রভাবশালী হোক আইনের হাত থেকে রক্ষা পাবে না। কোন দল বা গোষ্ঠী নয় দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান থেমে থাকবে না বলেও জানান সেতুমন্ত্রী।



