আওয়ামী লীগরাজনীতি
‘গঙ্গার মতো তিস্তা চুক্তিও শেখ হাসিনার আমলেই হবে’

হাকিম মোড়ল : শেখ হাসিনা সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে এমন আশাবাদের কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
এসময় চলমান ক্যাসিনো বিরোধী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অভিযোগ প্রমাণ হলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
সোমবার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্যাসিনো বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি আড়াল করতেই সম্রাটকে গ্রেফতার বিএনপির এমন দাবি হাস্যকর উল্লেখ করে কাদের বলেন, গঙ্গা চুক্তির মত তিস্তা চুক্তিও শেখ হাসিনার আমলে হবে।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও অনুষ্ঠানে জানান ওবায়দুল কাদের।



