আওয়ামী লীগরাজনীতি

‘কারো জন্য দেশের উন্নয়ন বন্ধ থাকবে না’

মাসুদ সুমন : প্রধানমন্ত্রীর নির্বাচন ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের আবাসন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজধানীতে এক র‌্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময়, যুবলীগ নেতা জি কে শামীমের প্রতিষ্ঠানের কাছে থাকা কাজগুলোর ভবিষ্যত নিয়েও কথা বলেন গণপূর্তমন্ত্রী। তিনি বলেন, কোনো আসামির জন্য দেশের উন্নয়ন বন্ধ থাকবে না ।

বাসস্থান মানুষের মৌলিক চাহিদার একটি। সবারই চাই মাথা গোজার একটু ঠাই। কারো ঠাই হয় কুড়েঘরে আবার কারো সুবিশাল অট্টালিকায় কিন্তু ঘর নেই এমন মানুষের সংখ্যাও কম নয়।

তাই গৃহহীন মানুষের আবাসন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সোমবার পালিত হয় বিশ্ববসতি দিবস। রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের সামনে র‌্যালির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। র‌্যালিটি মৎস্য ভবন এলাকা হয়ে পূর্ত ভবনে গিয়ে শেষ হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, দ্রুত সময়ের মধ্যে দেশের প্রত্যেকটি নাগরিকের আবাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

পূর্ত মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button