Uncategorized
ডাক্তারের অবহেলায় প্রসূতির মুত্যুর অভিযোগ

চাঁদপুরে চিকিৎসকের অবহেলায় হালিমা আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার রাতে মিশনরোড বঙ্গবন্ধু সড়কে মা ও শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, ৫ অক্টোবর হালিমাকে সিজার করানোর জন্য মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে গাইনী বিশেষজ্ঞ নাজমুন্নাহার মুন্নি ও নুরুল হুদা হালিমার সিজার করলে একটি ছেলে সন্তান হয়, কিন্তু মা হালিমা মারা যান।
মৃত্যুর খবর শুনে স্বজনরা চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনলে, হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা পালিয়ে যায়।
প্রসূতি মৃত্যুর খবরে থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক হারুনুর রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা হাসপাতালে যান। নিহত হালিমা ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের দক্ষিন বালিয়া গ্রামের রুবেল পাটওয়ারীর স্ত্রী।



