আওয়ামী লীগরাজনীতি
‘ভুল বোঝাবুঝির কারণেই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে’

ভুল বুঝাবুঝির কারণে রাজশাহী সীমান্তে বিজিবি-বিএসএফ গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় বিজিবি-বিএসএফ মিলে সন্তোষ জনক সমাধান করা হবে বলেও জানান তিনি। এছাড়াও বাংলাদেশ ও ভারতের সু-সম্পর্কে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি।
১৭ অক্টোবর রাতে রাজশাহীর চারঘাট সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েকদিন আগে দু’জন র্যাব সদস্যকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে পিটিয়ে চোখ বাঁধা অবস্থায় ফেরত দেয়।
আরমান কায়সার / বাংলা টিভি



