‘ক্যাম্প স্থাপনে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া হবে’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, এ ক্ষতি পুরোপুরি পুষিয়ে নেয়া কোনভাবে সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব এই ক্ষতি পরিমাণ, ধারণ নির্ধারণে কাজ শুরু হয়েছে। তা পুষিয়ে নিতে কি করা দরকার সে বিষয়েও বিশেষজ্ঞরা কাজ করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি প্রতিনিধিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ওখানে রোহিঙ্গা আগমনের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে দেখেন। একই সঙ্গে রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি ছাড়াও কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, রেজাউল করিম বাবুল এমপি (বগুড়া), মহিলা এমপি খাদিজা বেগম।



