‘বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান’

অভিযোগ ছাড়া বিএনপির সামনে আর কোন পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে তার কবরে শ্রদ্ধা জানানো শেষে, এ কথা বলেন কাদের। এ সময়, বিএনপিকে ইতিবাচক রাজনীতির ধারায় ফিরে আসারও আহবান জানান তিনি।
সকালে রাজধানীর বনানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন কেন্দ্রীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অভিযোগ নামক রোগটি বিএনপিকে পেয়ে বসেছে; তারা এখন সবকিছু নিয়েই অভিযোগ করে। অভিযোগ আর নালিশের রাজনীতি বাদ দিয়ে দলটিকে গণমুখী রাজনীতির ধারায় ফিরে আসারও আহ্বান জানান তিনি।
দেশের রাজনীতিতে এই মুহূর্তে আন্দোলনের কোনো ইস্যু নেই বলেও, এ সময় দাবি করেন আওয়ামী লীগের এই মুখপাত্র।
বুলবুল আহমেদ / বাংলা টিভি



