আওয়ামী লীগরাজনীতি
‘পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কমিটি গঠনের আহবান‘

পরিবহন শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে শক্তিশালী একটি কমিটি গঠনের আহবান জানিয়েছেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে রাজধানীর গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সেভ দ্যা রোড এর জাতিয় সম্মিলনে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।
এ সময় তিনি বলেন, পরিবহন খাতের শৃঙ্খলা ফেরাতে প্রথমে পরিবহন শ্রমিকদের কর্ম ক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ তৈরি করতে হবে।
এ ছাড়া মালিক পক্ষকে অবশ্যয় শ্রমিকদের বিষয়ে ইতিবাচক থাকতে হবে।



