আওয়ামী লীগরাজনীতি

‘গুজবে কান না দিয়ে, সঠিক তথ্য যাচাই করুন’

গুজবে কান না দিয়ে, সঠিক তথ্য যাচাই করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আর মাদক, জঙ্গি নির্মূলে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। শনিবার সকালে কমিউনিটিং পুলিশ ডে উপলক্ষে এ সব কথা বলেন তারা।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সকালে রাজধানীর রাজারবাগে এক আলোচনার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময়, কেউ যাতে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন আসাদুজ্জামান কামাল। এবং কমিউনিটি পুলিশের ওপর জনগণের আস্থা যেন অটূট থাকে সেদিকে খেয়াল রাখারও পরামর্শ দেন।

এছাড়া অনুষ্ঠানে, মাদক- জঙ্গি নির্মূলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আরমান কায়সার / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button