আওয়ামী লীগরাজনীতি

‘প্রশ্নফাঁসের পেছনে না ঘুরে লেখাপড়ায় মনোযোগী হোন’

শনিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।

কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, প্রশ্নফাঁস হচ্ছে না, তবু প্রশ্নফাঁসের গুজব রটানোর চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, গুজব রটনাকারীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রশ্ন ফাঁস হচ্ছে বলে যারা গুজব রটনার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নফাঁসের পেছনে না ঘুরে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button