বিশ্ববাংলা
মধ্যপ্রাচ্যের পাচঁ দেশে নারী কর্মী পাঠানো বন্ধে হাইকোর্টে রিট

আইনি সুরক্ষার বিষয় নিশ্চিত না করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পাচঁ দেশে নারী কর্মী পাঠানো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন, কক্সবাজারের বাসিন্দা রাজিয়া খাতুন।
সোমবার রিটের বিষয়টি জানিয়েছেন, রিটকারীর আইনজীবী জামান আক্তার বুলবুল। সৌদি আরব ছাড়াও অন্য যে চারটি দেশে নারী পাঠানো বন্ধে রিট করা হয়েছে সে দেশগুলো হলো- জর্ডান, লেবানন, ইরাক ও সিরিয়া।
আবেদনটি বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এদিকে, নির্যাতনের স্বীকার হয়ে বিদেশ ফিরে আসা নারী শ্রমিকদের প্রত্যাবর্তন, পুণর্বাসন ও ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।



