বিশ্ববাংলা

প্রবাসে দক্ষিণ এশীয় অভিবাসী প্রার্থীদের সংবর্ধনা

আটলান্টিক সিটির কাউন্সিল ও স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী হওয়ায়, দক্ষিণ এশীয় অভিবাসী প্রার্থীদের সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড এশিয়ান আমেরিকান অরগানাইজেশনের সভাপতি রিয়াজ রাজপুত। আটলান্টিক সিটির মেহফিল রেস্টুরেন্টে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সংবর্ধিত দক্ষিণ এশীয় অভিবাসীরা হলেন, আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলম্যান পদে বিজয়ী এম হোসাইন মোর্শেদ, ৫ম ওয়ার্ডে বিজয়ী, এম আনজুম জিয়া ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী সুব্রত চৌধুরী।

বক্তব্য রাখেন, রিয়াজ রাজপুত, আমজাদ  খান, মো.তারেক, আমের কাশ্মীরি ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন। সংবর্ধিতরা তাঁদের বক্তব্যে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কমিউনিটির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার আহবান জানান। এতে,বিভিন্ন কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button