
১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশ নেয়া বাংলাদেশের ভালো ফলাফল প্রত্যাশা করছেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
শনিবার দুপুরে অলিম্পিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এস এ গেমসের প্রস্তুতির জন্য অনেক ফেডারেশনকে বিদেশে প্রশিক্ষনের জন্য পাঠানো হয়েছে।
এবার ২৫টি ডিসিপ্লিনে বাংলাদেশের মোট ৬২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। এবারই প্রথম প্রতিটি ডিসিপ্লিনে নারী ক্রীড়াবিদদের জন্য আলাদা নারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।
আগামী পহেলা ডিসেম্বর ১৩তম সাউথ এশিয়ান গেমস, নেপালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। মার্চপাষ্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন ১২তম এস এ গেমসে দুটি স্বর্ণ পদক জয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।
শুদ্রক, বাংলা টিভি



