টক-শো

উৎপাদন খরচের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না ধান

দাম না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে পাবনার ধান চাষিদের। চলতি মৌসুমে জেলার বিভিন্ন হাট বাজারে ধান বিক্রি হচ্ছে ৬শ থেকে সাড়ে  ৬‘শ টাকা মন দরে। এতে হতাশ হয়ে পড়েছেন, চাষিরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচের অর্ধেক দামেও ধান বিক্রি করা যাচ্ছে না।

পাবনার টেবুনিয়া হাটে বসে জেলার সবচেয়ে বড় ধানের বাজার। এ হাঁটে মনপ্রতি ধান বিক্রি হচ্ছে, মাত্র ৬শ থেকে সাড়ে ৬শ টাকা দরে। ধানের এই দর-পতনে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

একই চিত্র পাবনার প্রায় সব হাট বাজরের। সার কীটনাশক, সেচ এবং শ্রমিকমুল্য বৃদ্ধির কারনে, উৎপাদন খরচ বাড়লেও কমেছে ধানের দাম।

জেলা খাদ্য কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, জেলায় গেল ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান। সরাসরি কৃষকদের কাছ খেকে এবার ধান কেনা হবে। ফলে অচিরেই কৃষকরা ধানের ন্যায্য দাম পাবে।

পাবনায় চলতি বছর প্রায় ৫৪ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে একলাখ মে:টন। এ জেলা থেকে এবার সরকারীভাবে ধান ক্রয় করা হবে ৯ হাজার ৮০ মে:টন। আর প্রতিমন ধানের দাম ধরা হয়েছে ১ হাজার ৪০ টাকা।

এস এম আলম, পাবনা প্রতিনিধি

Back to top button