
বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বুধবার শুরু হচ্ছে ওয়ালটন বিজয় দিবস থ্রোবল প্রতিযোগিতা। এবার পুরুষ বিভাগে ছয়টি ও নারী বিভাগে চারটি দল অংশ নিবে।
এ উপলক্ষ্যে আয়োজিত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে, উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বিন আনোয়ার ডন, সহ-সভাপতি রায়হান উদ্দিনসহ অন্যান্যরা।
পুরুষ বিভাগে ছয়টি এবং নারী বিভাগে চারটি দল, সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা অংশ নিবেন। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে। লিগ পর্বের খেলা তিন সেটে হবে।
আর ফাইনাল হবে পাঁচ সেটে। তিনদিনের প্রতিযোগিতা শেষ হবে ২৬ ডিসেম্বর।



