নির্বাচনবাংলাদেশ

প্রথমবারের মত সম্পূর্ণ ইভিএমে ভোটগ্রহণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কড়া নিরাপত্তার মধ্যে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। নতুন নিয়মে ভোট  দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা। ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়, চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

প্রথমবারের মত দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ব্যাবহার হচ্ছে ইলেক্ট্রো ভোটিং মেশিন (ইভিএম)।

প্রথম বারের মত ইভিএম এ ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, ভোটাররা। এখন পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হয়নি বলে জানালেন, রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রে যে কোনো রকমের অপ্রতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত রয়েছে বিজিবি, র‍্যাবসহ পুলিশের সদস্যরা।

মেয়র পদে দুই সিটিতে লড়ছে ১৩ জন এর মধ্যে উত্তরের ৬ জন এবং দক্ষিণে ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দিতা করছে। উত্তরে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর দক্ষিণে এই সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button