নির্বাচনবাংলাদেশ

আঙুলের ছাপ মেলেনি সিইসির

ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আঙুলের ছাপ না মেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ভোট দেন। উত্তরার আইইএস স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলে নি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন, অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া যাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button