নলছিটিতে অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি জেলার নলছিটিতে এক ব্যাবসায়িকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ৮০ হাজার টাকা জরিমান ও কারখানাটি সিলগালা করেছে বরিশাল র্যাব-৮।
র্যাব-৮ জানায়, ঝালকাঠি জেলার নলছিটি থানধীন ষাটপাকিয়া এলাকায় এক ব্যবসায়ী অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট তৈরী করে ব্যবসা করেছিলো। এমন সংবাদে বরিশালের র্যাব-৮ এলাকায় মোঃ সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, নলছিটি, ঝালকাঠি এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এবং হাতেনাতে কারখানার মালিক ঝালকাঠি জেলার নলছিটি থানার ষাটপাকিয়া গ্রামের মীর শফিকুল ইসলামের ছেলে মীর ইমদাদুল ইসলাম আটক করে।
সে মানুষকে প্রতারণার মাধ্যমে তার কারখানায় তৈরী ভেজাল শিশু খাদ্য এবং অবৈধ ডিটারজেন্ট এর ব্যবসা করে এসেছিলো। তার কারখানা তল্লাশী করে বিভিন্ন কোম্পানীর মনোগ্রাম এবং মোড়ক পরিবর্তন করে সরকার অনুমোদিত ব্যতিত শিশু খাদ্য এবং ডিটারজেন্ট পাওয়া যায়।
কারখানার মালিক মীর ইমদাদুল ইসলাম তার উৎপাদিত পণ্যের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় এবং মোবাইল কোর্টের সামনে তার দোষ স্বীকার করে।
পরে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আটককৃত মোঃ মীর ইমদাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন ও কারখানাটি সিলগালা করে দেন। জব্দকৃত সকল অবৈধ শিশু খাদ্য ও ডিটারজেন্ট জনসম্মুখে ধ্বংস করা হয়।
এফ এম নাজমুল রিপন, বরিশাল



