
চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। নির্বাচনী প্রচারণার আজ (শুক্রবার) শেষ দিনে, ব্যাপক গণসংযোগ করেছেন প্রার্থীরা।
পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি গিয়ে ভোট চান। নেতাকর্মীদের সাথে নিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তারা।
এবারের নির্বাচনী এলাকাগুলোরে মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের প্রস্ততি নিচ্ছে কমিশন, কাল কেন্দ্রে কেন্দ্র পাঠানো হবে ভোটের সরঞ্জাম।



