রাজনীতিআওয়ামী লীগ
ডিজিটাল আইনের অপপ্রয়োগ বন্ধে তৎপর সরকার: তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, বরং এর অপপ্রয়োগ বন্ধে সরকার আরও সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, এ কথা বলেন তিনি। এ বিষয়ে আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, কেবলমাত্র বিক্ষোভকারিদের জন্য জনগণের ডিজিটাল নিরাপত্তার আইন বাতিল হতে পারে না।



