রাজনীতিআওয়ামী লীগ

জনগণের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে বিএনপি: কাদের

বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এসময় দেশের মানুষ নাকি বেঁচে থাকার জন্য হিমশিম খাচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসংগে ওবায়দুল কাদের বলেন করোনাকালে অসহায় ও কর্মহীন মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন মায়া কান্না কাঁদছে। দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপি আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছিলো,সে সময়ের সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছিলো জানিয়ে ওবায়দুল কাদের বলেন বর্তমানে দুর্নীতি করে কেউ ছাড় পায় না।যে যত বড় নেতা এমনকি জনপ্রতিনিধি হলেও জবাবদিহি করতে হয়।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button