Uncategorized
আজ শেষ হচ্ছে ত্রয়োদশ আসর

আজ (রোববার) শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ত্রয়োদশ আসরের খেলা। বিকেল ৪ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে, দুই জায়ান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব।
লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১১ ম্যাচে ৬টি জয় এবং ৫টি ড্র তাদের। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে, টেবিলের ৩ নম্বরে। অন্যদিকে, সমান ম্যাচ খেলে দুইটি পরাজয় মোহামেডানের। ৫ জয় আর ৪টিতে ড্র তাদের।
এবারের মৌসুমে শুধুই ভালো খেলার লক্ষ্য, দেশের ঐতিহ্যবাহী ক্লাবটির। বিপরীতে এখনো অপরাজিত থাকা শেখ জামালের চাওয়া শিরোপার কাছাকাছি যাওয়া।



