রাজনীতিআওয়ামী লীগ
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা হতে পারে

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার প্রতিদিনই করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। শিক্ষক- শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি অব্যাহত থাকলে, শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মার্চ নির্ধারিত তারিখেই খুলবে নাকি পেছাবে তা সরকার বিবেচনা করবে।
সেক্ষেত্রে জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী,আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার কথা।



