
আওয়ামী লীগের আমলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হলেও, দায়ভার বিএনপির ওপর চাপিয়ে দেয়ার অপচেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর ডিপ্লোমা ইন্সটিটিউটে সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন তিনি।
এসময় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপি প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করছে বলেও মন্তব্য করেন ফখরুল। দেশের জনগণের অর্জন সরকার কেড়ে নিয়েছে বলেও উল্লেখ করেন বিএনপির এ নেতা।



