বাংলাদেশসরকার

বন্যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থিত হয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশগ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বন্যা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন বন্যায় পানির উচ্চতা বিশেষ করে যমুনা ও পদ্মা অববাহিকায় বেড়ে যাচ্ছে। সেজন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্টদের। এসময় তিনি আরো বলেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

মন্ত্রীপরিষদ সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী এ সময় কৃষিমন্ত্রীকে আমন চাষে কোনো অসুবিধা হলে ট্রান্সপ্লান্ট আমনের (টি-আমন) জালা প্রস্তুত রাখতে বলেছেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তুতি আছে। আশা করছি, বন্যার কারণে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button