বাংলাদেশস্বাস্থ্য

গণটিকা কার্যক্রম: প্রথম-দ্বিতীয় ডোজের কেন্দ্র অপরিবর্তিত থাকবে

আজ থেকে সারাদেশে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। সিটি করপোরেশন এলাকাগুলোতে যারা আগস্টের ৭ ও ৮ তারিখে যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তারা সেই একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে।

গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্সে এ নির্দেশনা দেওয়া হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন দেশের সব সিটি করপোরেশনের মেয়র, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, সব পুলিশ কমিশনার, সব রেঞ্জ ডিআইজি, সব জেলা প্রশাসক, সব সিভিল সার্জনসহ মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন। সিটি করপোরেশনবহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে আজ ৭ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button