বাংলাদেশনির্বাচনসরকার

ইসি গঠনে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে।

আজ রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সার্চ কমিটির কাছে আসা ৩২২টি নাম প্রকাশ করা হয়েছে। তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।গতকাল বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠক শেষে  নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন মন্ত্রি পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আগামীকাল আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। ইসি গঠনে সার্চ কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button