বাংলাদেশনির্বাচনসরকার

জাতির পিতার সমাধিতে সিইসিসহ নির্বাচিত কমিশনারদের শ্রদ্ধা

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ নির্বাচ‌ন নি‌য়ে এখনই ভবিষ্যদ্বাণী করা যা‌বে না বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একটু সময় গড়া‌নোর পর যথাসম‌য়ে এ ব্যাপা‌রে জানা‌তে পার‌বে বলেও জানান তিনি।

দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,সহক‌র্মীদের নিয়ে জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধিস্থ‌লে আস‌তে পে‌রে নি‌জে‌দের‌ পরম সৌভাগ্যমবান ম‌নে কর‌ছি। বাংলা‌দে‌শকে এক‌টি স্বাধীন ও সার্ব‌ভৌম রাষ্ট্র হি‌সে‌বে প্রতিষ্ঠিত করেছেন এ মানুষ‌টি। একাত্তরে ৭ মা‌র্চের ভাষ‌ণের ধারাবা‌হিকতায় ২৬ মার্চ থে‌কে মু‌ক্তিযুদ্ধ শুরু হ‌য়ে ১৬ ডি‌সেম্বর প‌রিপূর্ণ বিজয় অর্জন ক‌রি। এসময় নবনিযুক্ত নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান,বেগম রাশেদা সুলতানা,মোঃ আলমগীর,মোঃ আনিছুর রহমান,নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button