বাংলাদেশরাজধানী

দেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার

নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। রোববার অনুষ্ঠানিকভাবে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।

গত ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে।

এদিকে আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

সংশ্লিষ্ট খবর

Back to top button