বাংলাদেশআওয়ামী লীগরাজধানী

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মিশর: বস্ত্র ও পাট মন্ত্রী

বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মিশর বলে জানিয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দুই দেশের মধ্যে দ্রুত একটি যৌথ প্রটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার  দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ ও দূতাবাসের দ্বিতীয় সচিব মিনা মাকারি এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মিশরের রাষ্ট্রদূত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।পঞ্চমবারের মত সরকার গঠন করায় অভিন্দন জানিয়েছেন। বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন।  মিশর ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০বছর উদযাপন করা হয়েছে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button