আন্তর্জাতিক
৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত

রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিয়ে বিধ্বস্ত হয়েছে।
বুধবার ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, দুর্ঘটনায় ৬৫ জন যুদ্ধবন্দিই মারা গেছেন। আইওয়ান-৭৬ নামে উড়োজাহাজটি ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, দুর্ঘটনাটির বিষয়ে ক্রেমলিন (প্রেসিডেন্ট ভবন) অবগত।
এন আর/ বাংলা টিভি



