
সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে। একাদশ সংসদের মেয়াদ থাকা অবস্থায় দ্বাদশ সংসদের নির্বাচিত এমপিদের শপথসংক্রান্ত বিষয়ে সবকিছুই সাংবিধানিকভাবে হয়েছে, জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন বোধ করলে নীতিনির্ধারকদের কাছে বিষয়টি পরিস্কার করা হবে। এছাড়া, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি দু’দেশের বিচার বিভাগের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা হয়েছে।
জাতীয় সংসদে বর্তমানে ৬৪৮ এমপির বিষয়টি নীতিনির্ধারকরা চাইলে সংবিধানের আলোকে স্পষ্ট করা হবে, জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
এএফ/বাংলা টিভি



