বাংলাদেশউন্নয়ন

ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে: শিল্পমন্ত্রী

ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের অর্থনীতিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সকালে ভোলার বিসিক শিল্প নগরীতে, গ্যাস সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, কুটির শিল্পকে ধরে রাখতে, উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করছে সরকার। শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পকে বঙ্গবন্ধু ১৯৫৭ সালে নেতৃত্ব দিয়েছেন। তাই উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতায় আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পদ্মা সেতুকে কেন্দ্র করে, দক্ষিনাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন করা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার।

মন্ত্রী আরও বলেন, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এখানে গ্যাসের মজুদ আছে তাই এখানে সার কারখানার সাম্ভ্যবতা যাচাই করা হচ্ছে।

জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা’সহ অন্যরা।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button