বাংলাদেশআইন-বিচারসরকার

তারেক রহমানসহ সাজাপ্রাপ্তদের ফেরাতে শক্তিশালী উদ্যোগ নেয়া হবে: আইনমন্ত্রী

আদালতের মাধ্যমে তারেক রহমানসহ বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনার উদ্যোগ শক্তিশালী করা হবে। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে, সাংবাদিকদের এক প্রশ্নে একথা জানান আইনমন্ত্রী।

সরকার পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। শ্রম আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশনেই শ্রম আইন পাশ করা হবে।

এছাড়া, ড. ইউনূসের বিচারপ্রক্রিয়া নিয়ে ১২ মার্কিন সিনেটরের চিঠি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে আইনের ধারা অনুযায়ী ড. ইউনূসের সুষ্ঠু বিচার হয়েছে।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button