রাজধানীআওয়ামী লীগবাংলাদেশরাজনীতি

নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতায় নিয়ে আসাটাই চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতায় নিয়ে আসাটাই চ্যালেঞ্জ বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে চলমান প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি আগামীতে দেশটির সহযোগিতার খাত নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে পাশে আছে ভারত।

এছাড়া, নির্বাচনে ভারত প্রতিবেশীর মত আচরণ করেছে, যা দরকার ছিলো বলেও জানান ওবায়দুল কাদের।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button