বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রতিক্রিয়া আমাদের এখানেও আসে: ওবায়দুল কাদের

মিয়ানমার সীমান্তের উত্তেজনার নিরসনে এবং কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও উই ‘এর সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিশ্ব সংকট চলছে এরমধ্যে রোহিঙ্গার বাংলাদেশের জন্য অতিরিক্ত বোঝা। তাদের জন্য আসা সাহায্যও আগের থেকে অনেক কমে গেছে। তাই তাদের টেকসই প্রত্তাবাসন দরকার।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত এ বিষয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। ৎ
এন আর/ বাংলা টিভি



