আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে আমীন আমীন ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ পাড়। দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় করা হয় মোনাজাতে। মুসলিম জাহানের সুখ, শান্তি, আল্লাহর রহমত ও মাগফেরাত কামনার মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।
এবারের মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা যোবায়ের। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ নদের তীরে লাখো মুসুল্লির ঢল নামে। ইজতেমাস্থল, টঙ্গী, কামারপাড়া ও এর আশপাশের সড়ক ও এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
সকাল ৯টায় শুরু হওয়া মোনাজাত শেষ হয় ৯টা ২৩ মিনিটে। মহান আল্লাহর কাছে মুসলিম বিশ্বের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ধর্মপ্রাণ মুসল্লিরা।
আখেরি মোনাজাত শেষে মুসুল্লিরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়।
মো. তাওহীদ কবির/ টঙ্গী প্রতিনিধি



