বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সব দেশ বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব কালচার মিলনায়তনে বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম ও বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন তিনি । প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এন আর/ বাংলা টিভি



