বাংলাদেশরাজধানীস্বাস্থ্য

বছরে ক্যানসারে মারা যায় দেড় লাখ রোগী: অধ্যাপক ডা. শারফুদ্দিন

বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত রোগী রয়েছে প্রায় ২২ লাখ। আর প্রতি বছর মারা যাচ্ছে দেড় লাখ রোগী বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।

রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এভার কেয়ার হাসপাতাল আয়োজিত ক্যানসার সচেতনতামূলক বিশেষ গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের সভাপতি অধ্যাপক ডা. কাজী মোশতাক হোসেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য, এভারকেয়ার হাসপাতালের ডা. আবু জাফর মোহাম্মদ সালেহসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ২০৩০ সালে যখন এসডিজি অর্জন করবো, তখন বিশ্বের ৭৭ শতাংশ ক্যানসার রোগী হবে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বিশ্বের দুই-তৃতীয়াংশ রোগী থাকবে এই অঞ্চলে। খারাপ অবস্থায় রয়েছি ।

এছাড়া, প্রধানমন্ত্রী তিনটি রোগ কিডনি, হার্ট ও ক্যানসারকে প্রাধান্য দিয়ে আট বিভাগে আটটি হাসপাতাল তৈরি করে দিয়েছেন। ভবিষ্যতে বিভাগ অনুযায়ী রোগীদের চিকিৎসা দিতে পারবো বলেও জানান ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button