আন্তর্জাতিক
ইসরায়েলি বাহিনীর হামলায় ৯২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর হামলায় ৯২ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় বলছে,হামলার শিকার কিন্ডারগার্টেনে বাস্তুহারা লোকজন আশ্রয় নিয়েছিল।এক প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে শিশুরা ঘুমাচ্ছিল। হঠাৎ করেই বোমা হামলা চালানো হয়। এতে এক শিশু নিহত হয়েছে। সৌভাগ্যক্রমে তিন শিশু পালাতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে।
এছাড়া, খান ইউনিসে বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।গাজায় এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ২৭ হাজার ২৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৬ হাজার ৪৫২ জন ।



