বাংলাদেশ

মিয়ানমারে গোলাগুলি : অর্ধশতাধিক সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

মিয়ানমারে সামরিক বাহিনী এবং বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াইয়ের মুখে দেশটির সীমান্তরক্ষী বিজিপির অর্ধশতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে মুহুর্মুহু গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপে রাতভর লড়াইয়ের পর, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখলে নেয় আরাকান আর্মি।

 এ অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ১৪ সদস্য সকালে সীমান্ত পেরিয়ে পালিয়ে এসে আশ্রয় নেয় বাংলাদেশ বর্ডার গার্ডের তুমব্রু ফাঁড়িতে। পরে বিকেলেও আসে আরও ১৬ জন মিয়ানমার সীমান্তরক্ষী।

এছাড়া তুমব্রু সীমান্তের বাসিন্দাদের দাবি, আরও বেশকিছু বিজিপি সদস্য নিরাপদ আশ্রয়ের জন্য দেশে ঢুকেছে। আশ্রয় নেয়া মিয়ানমার সীমান্ত বাহিনীর সদস্যদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় এসেছেন।

এদিকে, মিয়ানমারে গোলাগুলির বিকট শব্দে আতংক বিরাজ করছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। উৎকন্ঠায় রয়েছেন বাসিন্দারা। বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সীমান্ত এলাকার নিরাপত্তায় বিজিবির টহল জোরদার করা হয়েছ।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button