বাংলাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, বাংলাদেশের প্রতিবাদ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।মঙ্গলবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির।

মন্ত্রণালয়ের তলব পেয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এলে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েরের কাছে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বান্দরবানের তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশি, এক রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় সীমান্তে সতর্কতা পরিস্থিতি বিরাজ করছে। থেমে থেমে সীমান্তের ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে আজ্ও।  সব মিলিয়ে রাখাইনের দুই পক্ষের সংঘাত বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা বাড়াচ্ছে।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button