বাংলাদেশরাজধানী

সীমান্তে বিজিবি-পুলিশ একসঙ্গে কাজ করছে: আইজিপি

ঘুমঘুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিলে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার  দুপুরে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে গুরুতর আহত রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য রাজ্জাক দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত আছে দেশের প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য বলেও জানান তিনি।

আইজিপি বলেন, বর্তমান সীমান্ত পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এসব এলাকায় পুলিশের উপস্থিত বৃদ্ধিসহ পেট্রোল বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দায়িত্ব পালন করছে বলেও জানান আইজিপি।

এন আর/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button