আন্তর্জাতিক
চিলির দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৩১

চিলির মধ্যাঞ্চলে কয়েকদিন ধরে চলা দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৩০০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। বুধবার দেশটির ফরেনসিক মেডিকেল সার্ভিস জানায়, দাবানল থেকে উদ্ধার করা অনেক মৃতদেহের অবস্থা খারাপ হয়ে গেছে। তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে ফরেনসিক কর্মীরা নিখোঁজ স্বজনদের কাছ থেকে জেনেটিক নমুনা সংগ্রহ করবেন। দাবানলের পর জাতিসংঘ এক বিবৃতিতে সমবেদনা জানিয়েছে ও সহায়তার আশ্বাস দিয়েছে।



