বাংলাদেশ
ফেরত যাবে মিয়ানমারের সেনাসহ বিজিপির ৩৩০ সদস্য

মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের বৃহস্পতিবার সে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ইনানীস্থলে নৌবাহিনী জেটি ঘাট দিয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য সংস্থার ৩৩০ সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এন আর/ বাংলা টিভি



