দেশবাংলাসরকার

আবারও বাড়লো বিদ্যুতের দাম

ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই দাম ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া মার্চ থেকে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের কথা জানান তিনি। বৃহষ্পতিবার সচিবালয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মার্চ থেকে দাম বাড়ানোর কথা থাকলেও নতুন মূল্য ধরা হবে ফেব্রুয়ারি থেকেই। অর্থাৎ মার্চ মাস থেকেই গ্রাহকদেরকে নতুন হারে বিল দিতে হবে। আন্তর্জাতিক বাজারের সাথে মার্চ থেকে জ্বালানি তেলের মূল্যও সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এদিকে, নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ বলছে- বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এমনিই জীবনযাত্রায় ব্যয় বেড়েছে, তারওপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে মাসে বাড়তি টাকা গুনতে হবে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button