বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রীরাজধানীরাজনীতি

৭ মার্চের ভাষণে যুদ্ধের সব নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

৭ মার্চের ভাষণে যুদ্ধের সব নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ মার্চের ভাষণে যুদ্ধের সব নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। একটা ভাষণ শুধু দেশের মানুষকে প্রস্তুতই করে দেয়নি, স্বাধীনতা এনে দিয়েছে। বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শোনেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতিহাস যে কখনই মুছে ফেলা যায় না, তা বারবার প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা কিছুই অর্জন করতে পারেনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, শুধু মাত্র একটি ভাষণই ছিলো না, ছিলো ৭ কোটি বাঙ্গালীর স্বাধীনতার মন্ত্র। ওই ভাষণের প্রতিটি শব্দ থেকে বিচ্ছুরিত হয়েছিলো মুক্তির অগ্নিশিখা।

৭ মার্চের ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, একটি ভাষণ মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলো, এনে দিয়েছিলো স্বাধীনতা। মাত্র সাড়ে ৩ বছরে যুদ্ধবিধ্বস্ত দেশের অগ্রগতি স্বাধীনতা বিরোধীদের সহ্য হয়নি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বাংলা টিভি’/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button