দেশের ভাবমূর্তি ও সম্মান হানি যেন না ঘটে: ধর্মমন্ত্রী

দেশের ভাবমূর্তি ও সম্মান হানি যেন না ঘটে বলেছেন, ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। শনিবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসে সরকারি হজ গাইড প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামানসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
” সৌদি আরবে আপনার পরিচয় একজন হজ গাইড নয়। আপনার পরিচয় আপনি বাংলাদেশী। আপনার আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ফুটে উঠবে।আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মান হানী যেন না ঘটে সেদিকে বিশেষভাবে সর্তক থাকবেন বলেও জানান ধর্মমন্ত্র “।
ধর্মমন্ত্রী বলেন, প্রত্যেক সুস্থ ও সামর্থ্যবান মুসলমান নর-নারীর উপর হজ আদায় করা ফরজ। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হজের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। প্রত্যেক হজযাত্রী যাতে সহীহ্ ও শুদ্ধভাবে হজ পালন করতে পারে সে বিষয়ে হজ গাইডদের সর্বদা সোচ্চার থাকতে হবে।
এছাড়া, হজ গাইডদের গাফলতির কারণে একজন হজযাত্রীর হজ পালনও যদি যথানিয়মে না হয় সেই দায়ভার হজ গাইডের ওপরই বর্তাবে।
বাংলা টিভি/ রাজ



