দেশবাংলাবাংলাদেশসরকার

বিএনপি কর্মসূচি দিলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে

সম্পাদকমন্ডলীর সভায় ওবায়দুল কাদের

রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে, ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১১ মার্চ ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালযয়ে সম্পাদকমন্ডলীর একসভায় এ মন্তব্য করেন তিনি।

রমজানে বিএনপি সরকার বিরোধী কর্মসূচি চালিয়ে যাবে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণের বিরুদ্ধে রাজপথে নামলে, তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে।

এসময়ে নেতিবাচক রাজনীতি পরিহার করে সংযমের মাস থেকে বিএনপি নেতাদের সংযমী হওয়ার পরামর্শ দেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button