বাংলাদেশ
এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে জলদস্যুরা

২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা। বুধবার কবির মিডিয়া গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম এ তথ্য জানিয়েছে। বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য, ১২ মার্চ মোজাম্বিক থেকে আবুধাবি যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। এরপর থেকেই নাবিকদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল।
বাংলা টিভি/ রাজ



